হাবিপ্রবি’র ইংরেজি বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান ড. দীপক কুমার সরকার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগটির সহযোগী অধ্যাপক ড. দীপক কুমার সরকার। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ নওশের ওয়ান-এর স্থলাভিষিক্ত হলেন।
এ বিষয়ে নবনিযুক্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. দীপক কুমার সরকার বলেন, “আমাকে ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করায় উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। ইংরেজি বিভাগকে এগিয়ে নিতে বেশকিছু পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তারা যেন ইংরেজি ভাষায় দক্ষ হতে পারে এজন্য একটি ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’ খোলার চেষ্টা করবো। এছাড়াও বিভাগের অগ্রজদের সমন্বয়ে একটি এ্যালামনাই এসোসিয়েশন গঠন যায় কিনা এ ব্যাপারেও পদক্ষেপ গ্রহণ করব। পরিশেষে ইংরেজি বিভাগ যেন বিশ্ববিদ্যালয়ের একটি রোল মডেল হতে পারে, এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই”।
উল্লেখ্য, সহযোগী অধ্যাপক ড. দীপক কুমার সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে ইংরেজি বিষয়ে স্নাতক ও ২০০৯ সালে স্নাতকোত্তর পাশ করেন। পরবর্তীতে ২০১২ সালের ফেব্রুয়ারী মাসে হাবিপ্রবিতে শিক্ষকতা হিসেবে যোগদান করেন। সম্প্রতি তিনি ভারতের বাঙ্কুরা বিশ্ববিদ্যালয়, কলকাতা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
Link Copied