ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নানা আয়োজনে পবিপ্রবি'তে ঘাসফুল বিদ্যালয়ের এক যুগ পূর্তি


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ২৮-৯-২০২৩ দুপুর ৩:৩৯

নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় কাজ করা সংগঠন "ঘাসফুল বিদ্যালয়" এর এক যুগ পূর্তি উৎযাপিত হয়েছে।

 (২৮ ই সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে আনন্দ র্যালী ও সংগঠনটির কার্যক্রম তুলে ধরা হয়। দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের অধ্যাপক ড.গোপাল সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারি অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম। দুপুর ২ টায় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এক যুগ পূর্তি উদযাপন সমাপ্তি ঘোষণা করা হয়।

অধ্যাপক ড গোপাল সাহা তার বক্তব্যে বলেন, "সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করা সত্যিই গর্বের ব্যাপার। আর গর্বের এই কাজটি করে যাচ্ছে পবিপ্রবির ঘাসফুল বিদ্যালয়।" 

সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম বলেন, "এরকম সংগঠনে কাজ করলে মানসিক শান্তি পাওয়া যায় আর ঘাসফুল বিদ্যালয় পরিচালনা করতে উদার মানসিকতার প্রয়োজন ।"

উল্লেখ্য "ঘাসফুল বিদ্যালয়" একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠন সুবিধা বঞ্চিত শিশুদেরকে প্রতিদিন বিনা বেতনে শিক্ষা দান করা হয়। প্রতিদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সুবিধা বঞ্চিত প্লে থেকে দশম শ্রেণির শিশুদেরকে শিক্ষা দান করে সংগঠনটি।

এমএসএম / এমএসএম

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত