ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

জওয়ান-এর পর এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘লিও’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২৩ বিকাল ৫:২

চলতি বছরেই ‘পাঠান’ সিনেমা মুক্তি দিয়ে বাংলাদেশে দীর্ঘদিন পর বলিউডের সিনেমার যাত্রা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে আরও দুইটি সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। এর মধ্যে সবশেষ শাহরুখ খানের ‘জওয়ান’ দারুণ ব্যবসা করেছে সিনেমাহলগুলোতে। 

 

এবার শোনা যাচ্ছে, বলিউডের পর প্রথম দক্ষিণী সিনেমা হিসেবে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের ‘লিও’। যে ছবিতে আরও অভিনয় করেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সিনেমাটি ঢাকায় মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ‌‘লিও অফিসিয়াল’।

‘লিও’ মুক্তি পাওয়ার ঘোষণায় বাংলাদেশি বিজয়ের ভক্তরাও বেশ খুশি হয়েছেন। টুইটারে দেওয়া সেই পোস্টে সিনেমা সংশ্লিষ্টদের সাধুবাদও জানিয়েছেন তারা। 

ধারণা করা হচ্ছে ‘পাঠান’, ‘কিসিকা ভাই কিসিকি জান’ ও ‘জওয়ান’-এর মতো এ ছবিও আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা অনন্য মামুনের একটি পোস্ট সেদিকেই ইঙ্গিত দেয়। তবে এখনও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অ্যাকশন থ্রিলারধর্মী ‌‘লিও’ সিনেমার কাহিনি এগিয়েছে পারিবারিক একটি গল্পে। যেখানে স্ত্রী-কন্যাকে রক্ষা করতে নানা ধরনের সমস্যার মোকাবিলা করতে হয় তাঁকে। গল্পে বিজয়কে দেখা যাবে একটি চকলেট ফ্যাক্টরি চালাতে। সুখে-শান্তিতে ভালোই কাটে তাঁর সংসার। কিন্তু হঠাৎ ডাকাতরা আক্রমণ করে সেই গ্রামে। শতশত মানুষকে হত্যা করে তারা। এই ডাকাতদের বিরুদ্ধে সিংহপুরুষের মতোই লড়াইয়ে নামেন বিজয়।

প্রসঙ্গত, নির্মাতা লোকেশ কানাগরাজের সিনেমাটিক ইউনিভার্সের অংশ ‘লিও’। অনেকেই মনে করছেন এই ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’র অনেক চরিত্রকেই দেখা যাবে এ সিনেমায়। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত ‌‌‘লিও’ মুক্তি পাবে ১৯ অক্টোবর। এর আগে শুক্রবার ট্রেলার প্রকাশ পেয়েছে। 

এমএসএম / এমএসএম

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান