ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালেবানের ওপর যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু হামলা, ২০০ নিহতের দাবি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৮-২০২১ দুপুর ১০:৫০

আফগানিস্তানে তালেবানের উপর জোরদার হামলা চালিয়েছে মার্কিন বিমানবাহিনী। এই হামলায় দুই শতাধিক তালেবান সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর এনডিটিভি ও আনাদুলু এজেন্সির।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমন টুইট করে জানান, ‘শেবেরগান শহরে বিমান হামলায় দুশোর বেশি জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের বেশ কয়েকটি গোপন ডেরা।’

শনিবার সন্ধ্যা থেকেই হামলার তেজ বাড়িয়েছে আফগান সেনা। জঙ্গিদের গোপন ডেরা খুঁজে সেগুলি ধ্বংস করার কাজ শুরু হয়েছে তারা। মার্কিন বিমানবাহিনী এই হামলা চালায়।

ফাওয়াদ জানান, আফগান সেনা গোপন সূত্রে সেনা খবর পায় জওজান প্রদেশের শেবেরগান শহরে কয়েকশো জঙ্গি লুকিয়ে রয়েছে। তারপরই বিমানহানা চালানো হয়। মার্কিন বি-৫২ বোমারু বিমান পর পর বোমাবর্ষণ করে জঙ্গিদের গোপন ডেরা লক্ষ্য করে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের ওপর হামলা চালাতে বি৫২ বোমারু বিমান ও এসি-১৩০ স্পেকটার গানশিপ ব্যবহারের নির্দেশ দেয়ার পরই এমন হামলা চালাল মার্কিন বাহিনী।

তবে তালেবানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই হামলার একদিন আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাউজান প্রদেশের রাজধানী শেবেরগান দখল করার দাবি করেছিল তালেবান।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮