ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

৪০ মিনিটেরও বেশি সময় পর এসএ পরিবহন কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১০-২০২৩ দুপুর ১২:১০

রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয় ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সবশেষ আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, আজ সকাল ১০টা ১০ মিনিটে কাকরাইল এসএ পরিবহন কার্যালয়ের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের খবর পায়। এর পাঁচ মিনিটের মাথায় সেখানে আমাদের চারটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পরে আরও ৬টি ইউনিট যোগ দেয়। 

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিটের চেষ্টায় প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এ ফায়ার কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি তীব্র যানজট

র‍্যাবকে শক্তিশালী করতে হচ্ছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো বিশ্বের বৃহৎ মুসলিম দেশ

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে : তথ্যমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী