ভারতে মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ
ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০ জন। এর আগের দিন আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৩৮ হাজার ৭০০ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯১ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ৬১৬ জন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
গত একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায়, আগের দিনের তুলনায় আক্রান্ত বেড়েছে ৩৭০ জনের বেশি এবং মৃতের সংখ্যা কমছে ১২৫ জন।
তবে উন্নতি হয়েছে দৈনিক সুস্থতার চিত্রে। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৩ হাজার ৯৪৪ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ৪০ হাজার ২৭১।
রোববারের বুলেটিনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বর্তমানে করোনায় দৈনিক আক্রান্তের শতকরা হার ২ দশমিক ২৭ এবং এ রোগ থেকে সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ।
ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩০ আগস্ট, কেরালায়। তারপর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ১৯ লাখ ৩৪ হাজার ৪৫৫ জন এবং মারা গেছেন মোট ৪ লাখ ২৭ হাজার ৮৯২ জন।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক