ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত বশেমুরবিপ্রবির


খাদিজা জাহান তান্নি photo খাদিজা জাহান তান্নি
প্রকাশিত: ৮-৮-২০২১ দুপুর ৩:৩১

আগামী ২০ আগস্টের পর অনলাইনে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। রোববার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে করোনা ভাইরাস প্যান্ডামিকের জন্য ছাত্র-ছাত্রীদের অনলাইনে ক্লাস ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হলেও তাদের পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনলাইনে পরীক্ষা নেয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২০ ‍আগস্টের পর যে কোনো তারিখ থেকে বিভিন্ন বর্ষের পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে। এ কারণে অত্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে প্রস্তুতি নেয়ার জন্য বলা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যে যেখানে অবস্থান করছে, সেখান থেকে রেজিস্ট্রেশন করে করোনা ভাইরাসের টিকা নেয়ার জন্য বলা যাচ্ছে। টিকা নেয়ার পর সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রী তাদের শ্রেণি প্রতিনিধির (সিআর) মাধ্যমে স্ব স্ব বিভাগীয় প্রধানকে অবহিত করার জন্য বলা হলো।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অনলাইনে শিক্ষা কার্যক্রম চললেও পরীক্ষা স্থগিত ছিল।

এমএসএম / জামান

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন