ফিলিস্তিনের সমর্থনে পবিপ্রবিতে "সংহতি সমাবেশ"
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে "সংহতি সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটে পবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতে মারসিফুল আলম রিমনের উপস্থাপনায় কুরআন তেলাওয়াত করেন সাজ্জাদুল ইসলাম নাঈম। এসময় সমাবেশে বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের রেদওয়ান উল্লাহ আব্বাস,নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদের ফজলে রাব্বি,তুহিন শিকদার ও সাইদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের আব্দুল্লাহ আল রায়হান।
বক্তব্য পরবর্তী মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে আসে এবং হাফেজ ফরিদ উদ্দিন এর দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্যে দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।
এসময় বক্তারা ফিলিস্তিনের মানুষের প্রতি ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব, নির্মম নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদ জানায়।পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহবান জানান।
উক্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা