ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পূর্ণ ডোজ টিকা নেয়া বিদেশি মুসল্লিদের ওমরাহ আবেদন নেবে সৌদি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৮-২০২১ দুপুর ৪:১২

করোনাভাইরাসের টিকা নেয়া বিদেশি নাগরিকদের কাছ থেকে ওমরাহ হজের আবেদন গ্রহণ করতে যাচ্ছে সৌদি আরব।

৯ আগস্ট (সোমবার) থেকে পূর্ণ ডোজ টিকা নেয়া বিদেশি মুসল্লিদের কাছ থেকে ওমরাহ হজের আবেদন গ্রহণ শুরু করবে সৌদি আরব। রোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর পর ওমরাহ পালনে বিদেশিদের সুযোগ দিতে যাচ্ছে সৌদি আরব।

রোববার সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ওমরাহ পালনের জন্য সৌদি এবং বিদেশি নাগরিকদের আবেদনের সঙ্গে অনুমোদিত টিকার সনদ যুক্ত করতে হবে।’

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টিকা গ্রহণকারী বিভিন্ন দেশের এমনকি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশের মুসল্লিদের পৌঁছানোর পর কোয়ারেন্টাইনে থাকতে হবে।

করোনা মহামারির কারণে টানা দ্বিতীয় বছরের মতো বাইরের দেশ থেকে সৌদি আরবে গিয়ে মুসল্লিরা পবিত্র হজ পালন করতে পারেননি। গতবারের মতো এবারও শুধু সৌদির নাগরিক ও দেশটিতে অবস্থানরত মুসল্লিরা হজ পালনের সুযোগ পেয়েছেন। এ বছর সীমিত পরিসরের এই হজ পালন করতে মুসল্লিদের কিছু শর্ত মেনে চলতে হয়।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮