ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

এমটিবি এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১০-২০২৩ বিকাল ৫:৫১

রিটেইল ফেস্ট ২০২৩ উদযাপনের অংশ হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এমটিবি টাওয়ার, ১১১ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০-এ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর গ্রাহকবৃন্দ এমটিবি অটো লোন সুবিধা গ্রহণ করতে পারবেন এবং এমটিবি’র গ্রাহকবৃন্দও, একইভাবে, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর গাড়ি বিশেষ মূল্যে ক্রয় করতে পারবেন। 
প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, মোঃ আবুল কালাম আজাদ, এসিএস এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে হায়দার জাহান ফরাস, যুগ্ম সচিব ও পরিচালক, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, মোঃ আব্দুল হালিম, ইনচার্জ, পিআইএল আঞ্চলিক অফিস, তেজগাঁও, ঢাকা ও আলাউদ্দিন মৃধা, জনসংযোগ কর্মকর্তা, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এবং এমটিবি’র পক্ষে, মোঃ শাফকাত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন, আবদুল মাননান, হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন, তাহসিন শহীদ, হেড অব রিটেইল নিউ বিজনেস এবং আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্টসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন