পবিপ্রবিতে শেখ রাসেল দিবস-২০২৩ পালিত
যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে ১৮ অক্টোবর(বুধবার) সকাল সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পবিপ্রবি শাখা ছাত্রলীগ। পরে একই স্থানে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদশ চন্দ্র সামন্ত। সভায় আরো বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী ও পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক।
প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদশ চন্দ্র সামন্ত বলেন, “শেখ রাসেল যদি আজ বেঁচে থাকতেন তাহলে শান্তির দূত হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনায় একজন বিশ্বস্ত সহযোদ্ধা পেতেন।”
তিনি শেখ রাসেল সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট এ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। পরে শেখ রাসেল এর আত্মার মাগফেরাত কামনায় ১মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বদ্যিালয়ের রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা