ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

পরকীয়ার জেরে আজহারকে হত্যা : স্ত্রী ও ইমামের দোষ স্বীকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৫-২০২১ দুপুর ১১:১৬

রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারুল ইসলামের (৪০) ছয় টুকরো লাশ উদ্ধারের মামলায় আদালতে দোষ স্বীকার করেছেন নিহতের স্ত্রী আসমা আক্তার ও তার পরকীয়া প্রেমিক মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান। গতকাল রোববার (৩০ মে) আদালতে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল আজহারুলের স্ত্রী আসমার জবানবন্দি রেকর্ড করেন। হত্যাকাণ্ডে জড়িত আসমার পরকীয়া প্রেমিক ইমাম আব্দুর রহমানের জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক অনুজ কুমার সরকার আসামিদের আদালতে হাজির করে স্বীকারোক্তি রেকর্ডের আবেদন করেন। এর আগে গত বুধবার আদালত এ দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, নিহত আজহারুল পেশায় একজন গার্মেন্টস কর্মী। তিনি দক্ষিণখানের মধুবাগ এলাকার ইউসুফ গাজীর ৩৯ নম্বর বাসায় ভাড়া থাকতেন। নিকটস্থ সরদার বাড়ি জামে মসজিদে প্রায় ৩৩ বছর ধরে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুর রহমান। আজহারের ছেলে আরিয়ান ওই মসজিদের মক্তবে পড়ালেখা করত। আজহার নিজেও আব্দুর রহমানের কাছে কোরআন শিক্ষা নিতেন। সেই সুবাদে আজহারের বাসায় যাতায়াত করতেন ইমাম আব্দুর রহমান।

এদিকে, আব্দুর রহমান আজহারের স্ত্রী আসমার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়লে আজহার ইসলাম বিষয়টি জেনে যান। এ কারণে গত ২০ মে রাত ৯টার দিকে আজহারকে হত্যার উদ্দেশে কৌশলে দক্ষিণখান থানার সরদার বাড়ী সাকিনস্থ জামে মসজিদের দ্বিতীয় তলায় কর্নারে আব্দুর রহমান তার শয়ন কক্ষে ডেকে নিয়ে যান। তাদের মধ্যে হাতাহাতি হয়। রাত ১০টার দিকে আজহারুল দরজার সামনে পড়ে গেলে ইমাম আব্দুর রহমান আজহারুলের গলার ডানপাশে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে হত্যাকাণ্ডের আলামত গোপনের উদ্দেশে আজহারুলকে লাশ সাত টুকরো করেন আব্দুর রহমান। মসজিদের ওযুখানার গেট সংলগ্ন সেপটিক ট্যাংকের ভেত লাশের টুকরো লুকিয়ে রাখেন। কয়েকদিন পর দুর্গন্ধ বের হলে ওই ইমাম সেপটিক ট্যাংকের ঢাকনার ওপর সিমেন্ট দিয়ে প্লাষ্টার করে দেন।

আসামিদের গ্রেপ্তারের পর পূর্বপরিকল্পনা ও পরস্পর যোগসাজসে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আব্দুর রহমান স্বীকার করেন। তার দেওয়া তথ্যমতে র‌্যাব-১-এর টহল দলের সহায়তায় দক্ষিণখান থানা পুলিশ ২৫ মে সকাল সাড়ে ৯টার দিকে আজহারুলের খণ্ডিত ছয় টুকর লাশ উদ্ধার করে। এ ঘটনায় আজহারের ছোট ভাই মো. হাসান দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন।

জামান / জামান

ইউনিলিভার বাংলাদেশের ডিস্ট্রবিউশন নেটওয়ার্ক পুনর্গঠনে হাইকোর্টর স্থগিতাদেশ

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ

ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে : চিফ প্রসিকিউটর

৮ বছরের গুমজীবনের বর্ণনা দেওয়া ব্যারিস্টার আরমানের জেরা আজ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

শ্যামল বেপারী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন