ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জনগণের নিরাপত্তার স্বার্থে সংঘাত-সহিংসতা পরিহারের আহবানঃ রওশন এরশাদ


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৬-১০-২০২৩ দুপুর ১:৩৯

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল রাজনীতিতে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে গোটা দেশবাসীর মনে ভয়-আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করছে। ২৮ অক্টোবরকে সামনে রেখে তারা রাজপথে পাল্টাপাল্টি কর্মসচি দিয়ে জনমনে আতঙ্কের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব রাজনৈতিক চর্চা এবং কর্মসূচি পালনের গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু যে ধরনের কর্মসূচিতে জনদুর্ভোগ সৃষ্টি করে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যহত করে, সে ধরণের কর্মসূচি পালন থেকে বিরত থাকা উচিত। এক পক্ষের স্বাধীনতা দিয়ে, অন্য পক্ষের স্বাধীনতাকে খর্ব করা যায় না। কারণ সাধারন জনগণেরও অধিকার আছে, স্বাধীনভাবে চলাচল ও কাজ-কর্ম করার। 

বৃহস্পতিবার ২৬ অক্টোবর সকালে বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশিদের বরাতে সংবাদ মাধ্যমে পাঠানো জরুরি এক বিবৃতিতে এসব কথা বলেন রওশন এরশাদ। 

এতে বিরোধী দলীয় নেতা আরো বলেন, ২৮ অক্টোবর দুটি রাজনৈতিক দল এবং একটি অনিবন্ধিত রাজনৈতিক সংগঠন রাজধানী ঢাকায় জনগণের চলাচলের প্রধান সড়কে জনসমাবেশের ডাক দিয়েছে। এর ফলে গোটা ঢাকা শহর অচল হয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া উদ্ভুত পরিস্থিতিতে সংঘাত-হানাহানি ও প্রাণহানির আশঙ্কাও রয়েছে। এতে করে রাজধানীবাসীর স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হতে পারে। সুতরাং এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়েছেন রওশন এরশাদ। 

জনগুরুত্বপূর্ণ এই বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ঢাকা শহরে সভা-সমাবেশ করার মতো অসংখ্য মাঠ-ময়দান ও উদ্যান রয়েছে। সেখানেই রাজনৈতিক দলসমুহের সভা-সমাবেশ করা সম্ভব। তাই রাজনৈতিক দলগুলো যাতে মাঠে-ময়দানে কিংবা উপযুক্ত উন্মুক্ত স্থানে শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করতে পারে, সে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। একই সঙ্গে সংবিধানের আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে বিরাজমান বিরোধ এবং রাজনৈতিক সংকট নিরসনে সব দল ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন বেগম রওশন এরশাদ।

এমএসএম / এমএসএম

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের