ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো বিকাশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১০-২০২৩ বিকাল ৫:৪০

নতুন উদ্ভাবন এবং প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে মানুষের জীবনমান এবং অর্থনীতির উন্নয়নে অবদান রেখে ‘তৃতীয় এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ।

কঠিন সময়েও দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখা এবং অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আট ক্যাটাগরিতে আটটি প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয় ‘এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এর এবারকার আসরে। বিকাশ পুরষ্কার তুলে নিয়েছে ‘শ্রেষ্ঠ উদ্ভাবন এবং প্রযুক্তি’ ক্যাটাগরিতে। বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের যৌথ উদ্যোগে এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি-এর হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এইচএসবিসি কান্ট্রি হেড অফ হোলসেল ব্যাংকিং জেরার্ড কেভিন হগি, প্রমুখ।

গ্রাহকসেবার উন্নয়ন এবং জরুরি আর্থিক সেবা দেশের প্রতিটি প্রান্তে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে নিয়মিত প্রযুক্তিগত উদ্ভাবনে বিনিয়োগ করে আসছে বিকাশ। নিরাপদ ও সময়সাশ্রয়ী এসব ডিজিটাল আর্থিক সেবা দিয়ে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতাও এনেছে বিকাশ। আর তাই দেশের মানুষের কাছে ডিজিটাল অর্থ লেনদেনের সমার্থক শব্দ হয়ে উঠেছে বিকাশ।

এমএসএম / এমএসএম

ইইউতে পোশাকের দামে পতন

এফইআরবির নতুন চেয়ারম্যান আজিজ নির্বাহী পরিচালক সিরাজ

তৈরি পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলার করতে নতুন সরকারের সহযোগিতা চান মালিকেরা

নীতি সুদহার অপরিবর্তিত, বাড়ানো হয়েছে বিনিয়োগ লক্ষ্য

চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ

বিমানের নতুন এমডি হুমায়রা

ভোটের আগে চাঙা রেমিট্যান্স, জানুয়ারিতে এলো ৩.১৭ বিলিয়ন ডলার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

বেশি দামে তেল বিক্রির প্রস্তাবে তোপের মুখে বিপিসি

মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা: গভর্নর

বিডা-বেজা-বেপজাসহ ৬ প্রতিষ্ঠান একীভূতকরণ হচ্ছে

কমানোর ১২ ঘণ্টার মধ্যেই বেড়ে ২ লাখ ৫৫ হাজার ছাড়াল সোনার দাম

শীত শেষ হওয়ার আগেই চড়া সবজির বাজার