রওশন এরশাদকে না জানিয়ে সিলেট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন
জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সিলেট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসিহ সোমবার দুপুরে ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন। তবে এ কমিটির ব্যাপারে জানেন না সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধানপৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। রওশন এরশাদকে না জানিয়ে নিজের পছন্দের নেতাদের দিয়ে এ কমিটি অনুমোদন করেন গোলাম মসিহ।
জাতীয় পার্টির প্রধানপৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ বলেন, সিলেট জেলা ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির বিষয়ে আমি কিছুই জানি না। কমিটি গঠনের আগে ও পরে আমার সাথে কেউ কথা বলেনি। গোলাম মসীহসহ দলের কোন নেতা তাকে এখনো কিছু জানায়নি।
রওশন এরশাদ মুখপাত্র কাজী মামুনূর রশীদকে ফোন দেয়া হলে তিনি কল রিসিভ করেননি।
এদিকে, সিলেট জেলা আহ্বায়ক কমিটি নিয়েও একাধিক অভিযোগ রয়েছে। যোগ্য, পরীক্ষিত ও ত্যাগী নেতাদের কমিটি থেকে বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে জেলা কমিটিও দেয়া হচ্ছে বলেও অভিযোগ করছেন কেউ কেউ।
গতকাল সোমবার দুপুরে ৫১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসিহ। এতে আহ্বায়ক করা হয়েছে মাহবুবুর রহমান চৌধুরীকে। আর সদস্য সচিব হয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির সিলেট বিভাগীয় মুখপাত্র মুজিবুর রহমান ডালিম।
এমএসএম / এমএসএম
এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ
প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়
‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’
ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের
৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির
'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ
ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে