ববির উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া৷ বিশ্ববিদ্যালয়ে উপচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তাকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেয়া হয়েছে।
বুধবার (৮ নভেম্বর)শিক্ষা মন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর পদটি শূন্য হওয়ায় পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া-কে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্ব প্রদান করা হলো।
প্রসঙ্গত, অধ্যাপক ড. মো.বদরুজ্জামান ভূঁইয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসাবে গতবছরের ১৯ শে এপ্রিল যোগদান করেন৷ এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও, তিনি জনপ্রিয় কলামিস্ট এবং টকশো ব্যক্তিত্ব হিসেবে সারাদেশে পরিচিত।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য