পবিপ্রবিসাসের নবগঠিত কমিটির সাথে ইসলামী ছাত্র আনদোলনের শুভেচ্ছা বিনিময়
৮ নভেম্বর (বুধবার)পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব নির্বাচিত সাংবাদিক সমিতির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পবিপ্রবি শাখার একটি প্রতিনিধি দল ।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পবিপ্রবি শাখার সভাপতি মো তুহিন সিকদার, সাধারণ সম্পাদক মো জাহিদ হোসেন ও সহ সভাপতি আজিজুল হক সহ অন্যান্য নেতা কর্মীরা। এসময় তারা নব নির্বাচিত সাংবাদিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ শাহিন এবং সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও সহ সভাপতি মারসিফুল আলম রিমন কে শুভেচ্ছা জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে সাংবাদিক সমিতির কাজ বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক ইতিবাচক ব্যাখ্যা করে তুহিন সিকদার বলেন, " খুব অল্প সময়ে সাংবাদিক সমিতি অনেক ভালো কাজ করেছে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।"
পবিপ্রবিসাস এর সভাপতি নুর মোহাম্মদ শাহিন বলেন, "আমরা সব সময়ই নিরপেক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করি। ভবিষ্যতেও সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুন্ন রেখে কাজ করে যাবে।"
উল্লেখ্য, গত ৫ নভেম্বর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটি নির্বাচিত করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি কার্যক্রম পরিচালনা করবে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা