ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আদালতে পরীমনির নিরাপত্তায় ৫৫ পুলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৮-২০২১ বিকাল ৬:৫৪

বিপুল পরিমাণ মাদকসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার চলচ্চিত্র নায়িকা পরীমনির মামলায় তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বর্তমানে পরীমনি সিআইডির কাছে চার দিনের রিমান্ডে আছেন। আগামীকাল মঙ্গলবার চার দিনের রিমান্ড শেষে তাকে তোলা হবে আদালতে। সেখানে আলোচিত এই নায়িকাকে নিরাপত্তা দেবেন ৫৫ জন পুলিশ সদস্য।

সোমবার (০৯ আগস্ট) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশস) জাফর হোসেন স্বাক্ষরিত আদালত প্রাঙ্গণে নিরাপত্তা সংশ্লিষ্ট এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা আছে, 'বনানী থানার মামলা নং ০৫ (৮) ২১, ধারা ২৪ (খ) / ২৯ (ক) / ১০ (ক) / ৪২ (১) / ৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আসামি চিত্রনায়িকা পরীমনিকে রিমান্ড শেষে মঙ্গলবার সিএমএম কোর্ট নং ২৮ হাজির করা হবে। তার হাজির উপলক্ষে প্রসিকিউশন বিভাগ থেকে নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ণ করা হলো।'

নিরাত্তার অংশ হিসেবে সিএমএম কোর্ট প্রধান গেটে আসামি পরীমনিকে গ্রহণ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার এ এস এম হাফিজুর রহমানের নেতৃত্বে ২৮ জন পুলিশ। যারা প্রধান গেটে প্রিজনভ্যান থেকে আসামিকে গ্রহণ করবেন, হাজতে রাখবেন, হাজত থেকে ২৮নং আদালতে হাজির করবেন, শুনানি শেষে আবার প্রিজন ভ্যানে বুঝিয়ে দেবেন।

আবার সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ মহিদুর রহমানের নেতৃত্বে ২৩ জন পুলিশ সদস্য শুধু ২৮নং আদালতের আশেপাশে নিরাপত্তার ব্যবস্থা করবেন। তবে আদালতের ভেতর হাজতখানার তদারকি করবেন পরিদর্শক সাইফুল ইসলাম শিকদারের সঙ্গে আরও একজন এসআই।

প্রসঙ্গত, গত বুধবার (৪ আগস্ট) রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র‌্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। একদিন পর বৃহস্পতিবার পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর কয়েকটি ধারায় বনানী থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশের আবেদনে পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। র‌্যাব, থানা পুলিশ, ডিবি ঘুরে চতুর্থ সংস্থা হিসেবে পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলার তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

প্রীতি / প্রীতি

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের