আদালতে তোলা হচ্ছে পরীমনিকে
চার দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে। মাদকসহ র্যাবের হাতে গ্রেপ্তার এ নায়িকা ও তার সহযোগী অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির রিমান্ডে ছিলেন। মঙ্গলবার তাদের আদালতে তুলবে তদন্ত সংস্থাটি।
এদিকে, আদালতে নায়িকা পরীমনিকে নিরাপত্তা দেবেন ৫৫ জন পুলিশ সদস্য। সোমবার উপপুলিশ কমিশনার (প্রসিকিউশস) জাফর হোসেন স্বাক্ষরিত আদালত প্রাঙ্গণে নিরাপত্তা সংশ্লিষ্ট এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা আছে, বনানী থানার মামলা নং ০৫ (৮) ২১, ধারা ২৪ (খ) / ২৯ (ক) / ১০ (ক) / ৪২ (১) / ৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আসামি চিত্রনায়িকা পরীমনিকে রিমান্ড শেষে মঙ্গলবার সিএমএম কোর্ট নং ২৮ হাজির করা হবে। তার হাজির উপলক্ষে প্রসিকিউশন বিভাগ থেকে নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ণ করা হলো।
নিরাত্তার অংশ হিসেবে সিএমএম কোর্ট প্রধান গেটে আসামি পরীমনিকে গ্রহণ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার এ এস এম হাফিজুর রহমানের নেতৃত্বে ২৮ জন পুলিশ। যারা প্রধান গেটে প্রিজনভ্যান থেকে আসামিকে গ্রহণ করবেন, হাজতে রাখবেন, হাজত থেকে ২৮নং আদালতে হাজির করবেন, শুনানি শেষে আবার প্রিজন ভ্যানে বুঝিয়ে দেবেন।
আবার সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ মহিদুর রহমানের নেতৃত্বে ২৩ জন পুলিশ সদস্য শুধু ২৮নং আদালতের আশেপাশে নিরাপত্তার ব্যবস্থা করবেন। তবে আদালতের ভেতর হাজতখানার তদারকি করবেন পরিদর্শক সাইফুল ইসলাম শিকদারের সঙ্গে আরও একজন এসআই।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। একদিন পর বৃহস্পতিবার পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর কয়েকটি ধারায় বনানী থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশের আবেদনে পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। র্যাব, থানা পুলিশ, ডিবি ঘুরে চতুর্থ সংস্থা হিসেবে পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলার তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
প্রীতি / প্রীতি
আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা
নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ
সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ১৭৭ মামলা নিষ্পত্তি
দেড় মাসের ছেলেসহ কারাগারে, সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ও ৩০ এপ্রিল অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কমিশনের
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যু: ১৩ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জয়-পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য
এনটিআরসিএ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত
‘বন্দুকযুদ্ধে’ দুই শিবির নেতাকে গুলি, অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল
‘উপরের অর্ডার, আমি গুলির কথা লিখতে পারব না’