ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আফগানিস্তানে ৩ দিনে ২৭ শিশু নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ১১:৯

আফগানিস্তানে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ে তিন দিনে কমপক্ষে ২৭ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত এক মাসে এই সংঘর্ষের ফলে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, শিশুদের বিরুদ্ধে অপরাধের গুরুতর লঙ্ঘনের বৃদ্ধি দেখে তারা হতবাক। বিবিসি জানায়, বিদেশি সেনা প্রত্যাহারের পর শুক্রবার থেকে এ পর্যন্ত কমপক্ষে ছয়টি আঞ্চলিক রাজধানীর দখল নিয়ে তালেবানরা সারা দেশে বড় ধরনের অগ্রগতি করছে। তারা যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে।

সোমবার এক বিবৃতিতে ইউনিসেফ বলেছে, শিশুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে তা 'দিন দিন বাড়ছে'। কান্দাহার, খোস্ত এবং পাকটিয়া- এই তিনটি প্রদেশজুড়ে ২৭ শিশুর প্রাণহানির ঘটনা নথিভুক্ত করা হয়েছে। গত তিন দিনে এসব এলাকায় প্রায় আরও ১৩৬ শিশু আহত হয়েছে।

ইউনিসেফ আফগানিস্তানের সামান্থা মর্ট বিবিসিকে বলেন, দীর্ঘদিন ধরে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি আফগানিস্তান। তবে, সাম্প্রতিক সপ্তাহে বিশেষ করে গত ৭২ ঘণ্টায় এখানকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ইউনিসেফ শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

জামান / জামান

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮