যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনা সংক্রমণ
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়ছে। ডেল্টা ধরন দ্রুত ছড়িয়ে পড়ার কারণেই সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের জনস্বাস্থ্য উপাত্তের হিসাবে দেশজুড়ে গত তিন দিনে করোনা শনাক্তের গড় ১ লাখ। যা গত সপ্তাহের চেয়ে অন্তত ৩৫ শতাংশ বেশি। গত সপ্তাহে আক্রান্তের বড় অংশই লুসিয়ানা, ফ্লোরিডা এবং আরকানসাস রাজ্যে।
গত সপ্তাহের তুলনায় করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তি ৪০ শতাংশ বেড়েছে। ফলে পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। সঙ্গে মৃত্যুও বাড়ছে। করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজন বাতিল করা হয়েছে। তবে সাউথ ডাকোটার স্টারগিসে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক মোটরসাইকেল র্যালি এখনো বাতিল হয়নি।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, রোববার ফ্লোরিডাতে রেকর্ড ২৮ হাজার ৩১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ রাজ্যে আক্রান্তদের হাসপাতালে ভর্তির সংখ্যাও গত আট দিনের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে রয়টার্স।
জামান / জামান
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক