ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

আলোক হেলথকেয়ার

আলোক হেলথকেয়ারের ডায়াবেটিক সচেতনতা র‌্যালি, সেমিনার এবং সকল শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৪-১১-২০২৩ বিকাল ৬:৪৩

বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে মানবতার কল্যানে আলোক হেলথকেয়ার লিমিটেড ডায়াবেটিক সচেতনতা র‌্যালি, সেমিনার এবং সকল শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আলোক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন উপস্থিত থেকে র‌্যালির উদ্বোধন করেন এবং সকলকে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানোর উপরে গুরুত্ব প্রদান করেন। এরপর এক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন চেয়ারম্যান  এম. এ. মজিদ এবং ডায়াবেটিস ও বিশ্ব ডায়াবেটিস দিবস এই প্রতিপাদ্যে বক্তব্য উপস্থাপন করেন ডাঃ এস. এম. শহীদুল্লাহ্, মেডিকেল এডভাইজর। ব্যবস্থাপনা পরিচালকসহ সকল ডাক্তার, নার্স, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন। সচেতনতা র‌্যালী, মেডিকেল ক্যাম্প ও সেমিনারে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল অব. ডা. শেখ সালাহউদ্দিন; পরিচালক হাসপাতাল, ডা. এবিএম আব্দুল ওয়াদুদ; ল্যাব ডাইরেক্টর, ডা. মেহবুব মজিদ হিমেল; পরিচালক হাসপাতাল, খন্দকার বেলাল হোসেন; জিএম এডমিন, এস এম আজিজুর রহমান; হেড অফ ফাইনান্স, মো. হাসিনুর রহমান; ডিজিএম, মো. আব্দুল লতিফ; ম্যানেজার প্রকিউরমেন্ট, মো. আহসান হাবিব; ম্যানেজার মার্কেটিং সহ আলোক হেলথকেয়ার এর ডাক্তার, নার্স, উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

Sunny / Sunny

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন রোগী ১৩৯৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪০২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৮

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৭০

হামের উপসর্গে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৪৮

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

চলতি বছরে সারাদেশে ডেঙ্গুতে ৪১৯ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, মোট ১২৫২

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু