ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সবার অংশগ্রহন নিশ্চিত করতে তফসিল পিছিয়ে দেয়ার আহবান রওশন এরশাদের


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১৯-১১-২০২৩ দুপুর ৩:২৬

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রয়োজনে তফসিল পিছিয়ে ভোটে সবার অংশগ্রহন নিশ্চিত করার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি। তিনি বলেন, গণতন্ত্র ও জাতির প্রত্যাশা পূরণে রাষ্ট্রের অভিভাবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি এই ভূমিকা রাখতে পারেন। 

রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাত করে বিরোধী দলীয় নেতা এ আহবান জানান। 

বৈঠকে রওশন এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, পল্লীবন্ধুপুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ এমপি ও বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মো. মামুনূর রশিদ। 

দুপুর ১২ টায় বঙ্গভবনে প্রবেশ করেন বিরোধী দলীয় নেতা ও জাপার শীর্ষ নেতারা। প্রায় পৌনে একঘণ্টারও বেশি সময় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বাইরে এসে অপেক্ষমান সংবাদ মাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন রওশন এরশাদ। তিনি বলেন, আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচন কমিশনের কার্যক্রমকে স্বাগত জানাই। কিন্তু ঘোষিত তফসিলের সময় যথেষ্ট নয়। এছাড়া রাজনৈতিক প্রেক্ষাপটে তফসিল ঘোষনা করতে কিছুটা বিলম্বও হয়েছে। সে কারণে তফসিলের সময়সীমা আরো কিছুটা বর্ধিত করা প্রয়োজন বলে মনে করেন বিরোধী দলীয় নেতা। 

রওশন এরশাদ বলেন,  মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর আয়কর রিটার্নেরও শেষ দিন। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সমস্যা হবে। এসব কারণে তফসিল পিছিয়ে দিতে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেয়ার আহবান জানান বিরোধী দলীয় নেতা। 

এছাড়া নির্বাচনে সব দলের অংশ নিশ্চিত করতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে রাজনৈতিক দলগুলোকে সংলাপের বসার উদ্যোগ নেয়ার আহবান করেন বেগম রওশন এরশাদ এমপি। 

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা ও বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশিদ।

এমএসএম / এমএসএম

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের