ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ববিতে আন্তঃবিভাগ সাতাঁর ও ওয়াটারপোলো প্রতিযোগিতার উদ্বোধন


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ২৬-১১-২০২৩ দুপুর ৩:৫৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ সাতাঁর ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৩। রবিবার (২৬ নভেম্বর)সকাল ১০ টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, সুস্থ্য থাকার জন্য খেলাধুলাসহ শরীরচর্চার কোন বিকল্প নেই। খেলাধুলাসহ যেকোন ধরণের শারীরিক শিক্ষা প্রতিটি মানুষের শরীর ও মনের বিকাশের জন্য একান্ত প্রয়োজন। আন্তঃবিভাগ টুর্নামেন্টের উদ্দেশ্য হচ্ছে বিভাগগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং হৃদ্যতা সৃষ্টি করা। পারস্পারিক সৌহার্দ্যতা বজায় রেখে খেলাধুলায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

একইসাথে তিনি শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে একটি অনন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করতে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের কমান্ড্যান্ট (বিএন) ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান।

শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মুহাম্মদ রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন। আন্তঃবিভাগ সাতাঁর প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগ অংশগ্রহণ করবে। প্রতিযোগিতাটি আগামী ২৮ নভেম্বর ২০২৩ তারিখ শেষ হবে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?