মাগুরা-১ আসনে মনোনয়ন পেলেন সাকিব
মাগুরা-১ থেকে আওয়ামীলিগের মনোনয়ন পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামীলিগ আজ (২৬ নভেম্বর) ৩০০ আসনে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। যে তালিকায় আছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
দ্বাদশ জাতীয় সংস নির্বাচনে সাকিব প্রতিদ্বন্দ্বিতা করবেন তা বেশ কয়েক দিন ধরেই আলোচনায়। তিনটি আসনের মনোনয়ন ফরম কেনা সাকিব মনোনয়ন পেয়েছেন নিজ জেলার মাগুরা-২ আসন থেকে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের প্রক্রিয়ায় নামলেন টাইগার অলরাউন্ডার।
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তারকা সাকিব এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাকিব মাগুরা-১ ছাড়াও মাগুরা-২ ও ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম কিনেছিলেন। আজ রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছেন। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু করেছেন তিনি।
গত ২১ নভেম্বর দুপুরের পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে নিজে মনোনয়ন ফরম জমা দেন তিনি। পরে ২৩ নভেম্বর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব আল হাসান।
এমএসএম / এমএসএম
নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু
পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : আমান
সরকার অন্যায়ের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলে জনগণ পাশে থাকবে : রিজভী
প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে
অনেক ডিসেম্বর আসবে,শেখ হাসিনা আসবে না: রাশেদ খান
তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে : বিরোধীদলীয় নেতা
মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা, ভিত্তিহীন বললো জামায়াত
আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ
রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী
দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী
গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম
গার্মেন্টসের চেয়েও বড় সম্ভাবনা কুটির শিল্পে, প্রয়োজন প্রশিক্ষণ ও প্রচার
Link Copied