ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

পাসের হার ১০০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬৭৩ জন

এইচএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজের অসাধারণ সাফল্য


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৬-১১-২০২৩ বিকাল ৫:৩৫

এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২৯৫৩ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার ১০০ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৭৩ জন। 


বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩০২ জন। পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬১৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়, পাসের হার শতভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। মানবিক বিভাগ থেকে ২৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে, পাসের হার শতভাগ। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন।

 
এইচএসসি পরীক্ষায় নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, প্রত্যেক শিক্ষক,শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ এই সাফল্যের প্রকৃত দাবিদার। শিক্ষক, শিক্ষিকাদের একনিষ্ঠ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম, ছাত্রছাত্রীদের একাগ্রতা এবং সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় মাইলস্টোন কলেজ সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মাইলস্টোন কলেজ নিয়মিত শ্রেণিকক্ষ শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে সচেতন যার ফলে ছাত্রছাত্রীরা সঠিকভাবে গুণগতমানের শিক্ষা পেতে পারে। এটা ভালো ফলাফল অর্জনের প্রধান উপাদান। উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। আশা প্রকাশ করেন, তারা যেন ভবিষ্যত জীবনে আরও সফল হন এবং দেশের সেবায় আত্মনিয়োগ করেন। (বিজ্ঞপ্তি)

 

Sunny / Sunny

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হেমায়েত জাহানকে ইউট্যাবের শুভেচ্ছা

ইবি'র শিক্ষক মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন

নিষিদ্ধ ছাএলীগের হামলায় আহত ডিআইইউ ছাত্র নেতা

কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী