ঢাকা ১৩ আসন ফিরে পেলো নানক, উচ্ছ্বসিত নেতাকর্মীদের আনন্দ মিছিল
ঢাকা-১৩ আসন ফেরত নিলেন জাহাঙ্গীর কবির নানক। বর্তমান ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খানকে সরিয়ে আবারও এই আসনটি ফেরত নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
ঢাকা ১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হওয়ায় মোহাম্মদপুর আদাবর এলাকায় আনন্দ মিছিল। মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, যুবলীগের পক্ষ থেকে সাবেক কাউন্সিলর ও যুবলীগ উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুজ্জামান রাজিবের নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে। আরো মিছিল করেন আদাবর থানা যুবলীগের নেতাকর্মীরা। এ দিকে আদাবর, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর এলাকার আনন্দ মিছিল হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনও আনন্দ মিছিল করে। এসময় মিছিলে যোগ দেয় স্থানীয় সাধারণ জনগণ।
উল্লেখ্য জাহাঙ্গীর কবির নানক এই আসনে ৯ম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ছিলেন এলজিআরডি'র প্রতিমন্ত্রীও। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন নানক।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই তালিকায় দেখা যায়, এবার ঢাকা-১৩ আসনে বর্তমান সংসদ সদস্য সাদেক খানকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয়নি বাংলাদেশ আওয়ামী লীগ। এদিকে জাহাঙ্গীর কবির নানককে ১৩ আসনে প্রার্থী ঘোষণা করার সাথে সাথে যেনো আবারও প্রাণ ফিরে পায় ঢাকা ১৩ আসন। ঢাকা ১৩ আসনের অলিগলিতে যেনো এক উৎসবে পরিণত হয়েছে। নেতারা ফিরে পেয়েছে তাদের অভিভাবক নানক কে।
এমএসএম / এমএসএম
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে : গোলাম পরওয়ার
এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি, জনগণের ওপর নতুন বোঝা চাপানো হলো : এবি পার্ট
ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী
ঢাকা-রংপুর লং মার্চ সফল করায় দেশবাসীকে মিয়া গোলাম পরওয়ারের অভিনন্দন
রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক
গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : গোলাম পরওয়ার
‘বিরোধী দল দেশকে আজীবন দাসত্বের মধ্যে রাখতে চায়’
সরকারকে দোষ দিই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা
আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে
এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার : অলি আহমেদ
ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব নয়
হতাশ হয়ে মাথা গরম করবেন না : শফিকুর রহমান
সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী
Link Copied