শিক্ষার্থীদের জন্য বিইউবিটি’র চাকরি ও ইন্টার্নশীপের সুযোগ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এর ক্যারিয়ার গাইডেন্স এন্ড কাউন্সেলিং অফিস ২৬ নভেম্বর ২০২৩ তারিখে শিক্ষার্থীদের জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে P. Cube Digital এ নিয়োগের সুযোগ সৃষ্টি করে। P. Cube Digital এর নিয়োগ বোর্ডের উচ্চ পর্যায়ের সম্মানীত সদস্যরা উপস্থিত থেকে বিইউবিটি’র গ্রাজুয়েট এবং শেষ সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্য শিক্ষার্থীদের জন্য তাঁদের বিভিন্ন শূন্যপদে ইন্টার্নশিপ এবং সরাসরি চাকরির সুযোগ করে দেয়া। উক্ত ক্যারিয়ার ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের মোট ৪২ জন শিক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ওয়াক-ইন-ইন্টারভিউতে ভালো করেছেন।
সালেহীন চৌধুরী, উপদেষ্টা, বিপণন ও পরিচালনা বিভাগ P. Cube Digital এবং একই সংস্থার বিপণন পরিচালক পল. এস. বারোই সাক্ষাৎকার পরিচলনা করেন। উক্ত সেশনে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি ক্যারিয়ার গাইডেন্স অফিসের ডিরেক্টর ড. মোহাম্মদ মাসুদুর রহমান এবং ডেপুটি ডিরেক্টর মেসবাহুল হাসান।
Sunny / Sunny
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা