নায়িকা নয় অভিনেত্রী হতে চাই
সবার যেখানে লক্ষ্য থাকে বড় পর্দার নায়িকা হওয়ার সেখানে ভিন্ন নুপুর হোসাইন। নায়িকা হওয়ার চেয়ে নিজেকে ভালো অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করতে চান আর সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। ক্যারিয়ার শুরুতেই কাজ করেছেন সরকারি অনুদান পাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'যুদ্ধ জয়ের কিশোর নায়ক' এ। নির্মাতা মাসুদ পথিকের 'মায়া: দ্য লস্ট মাদার' ছবিতেও অভিনয় করেছেন এই তরুণ অভিনেত্রী। প্রশংসাও কুড়িয়েছেন দু হাত ভরে।
নতুন কোন চলচ্চিত্রে কাজ করছেন কী না জানতে চাইলে তার উত্তরে নুপুর হোসাইন বলেন,' বানিজ্যিক সিনেমার নায়িকা হওয়ার মতো এখনো নিজেকে প্রস্তুত করতে পারিনি। তবে অভিনয় করতে চাই,
সেটা যেকোনো চরিত্রে হোক, আমার কোন চাহিদা নাই।"
মিষ্টিভাষী এই অভিনেত্রী এক গাল হেসে আরও বলেন,' এখন দেখি অনেকে ডিমান্ড করেন,আমি ওই ক্যারেক্টার না পেলে অভিনয় করব না,কিন্তু আমার কোন ডিমান্ড নাই, ক্যারেক্টার বড় করে দেখি না আমি ওই চরিত্রে কী দিতে পারলাম সেটাই বড় বিষয়। নিজেকে প্রমাণ করার জায়গায় চাই ! কিন্তু সে ভালো গল্পের জন্য কোথাও কাজ করতে পারছি না,যেখানে নিজেকে প্রমাণের সুযোগ নেই সেখানে কাজ করতে চাই না।"
আবিদ রহমান / এমএসএম
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা