ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঢাকা ৮ আসন: বাহাউদ্দিন নাছিমের মনোনয়ন বৈধ ঘোষণা


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৪-১২-২০২৩ বিকাল ৫:৫৮

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। আজ সোমবার ( ৪ ডিসেম্বর)  সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। 

ঢাকা ৮ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আওয়ামী লীগের আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ ১১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা। ঢাকা-৮ আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, তৃনমুল বিএনপির এম এ ইউসুফ, মুক্তিজোটের মো. রাসেল কবির, জাকের পার্টির মোহাম্মদ নজরুল ইসলাম লিটন ,গণতন্ত্রী পার্টির শাহাদাৎ হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মুহামম্দ মোস্তাফিজুর রহমান, বিএনএফ মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম, এনপিপির আবুল কালাম জুয়েল, বি. এস. পির খন্দকার এনামুল নাছির, জাতীয় পার্টির মোহম্মদ জুবের আলম খান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সারোয়ার।

এর আগে গত ২৯ নভেম্বর সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন বাহাউদ্দিন নাছিম। এ সময় তার সঙ্গে ছিলেন দলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

গত ১ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি চলবে আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। পরদিন ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সবশেষে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

প্রসঙ্গত, আ ফ ম বাহাউদ্দিন নাছিম বর্তমানে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি তিনবার বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন।তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।এছাড়াও ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস এর দায়িত্ব পালন করেছেন।

এমএসএম / এমএসএম

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের