ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বাংলাদেশ ইউনিভার্সিটি

আইএবি এর স্বীকৃতি পেলো বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৫-১২-২০২৩ দুপুর ৪:১৫

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ (ব্যাচেলর অব আর্কিটেকচার) দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ জাতীয় পেশাগত সংস্থা ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এর স্বীকৃতি অর্জন করেছে। সম্প্রতি উক্ত সংস্থা কর্তৃক এ সংক্রান্ত অনুমোদনের চিঠি বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আইএবি এর একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দলের দীর্ঘমেয়াদী অনুসন্ধানের ফলাফলের ভিত্তিতে এবং তাদের দেয়া প্রতিবেদন বিবেচনা করে শিক্ষার ও শিক্ষকদের মান, ল্যাব সুবিধা, ভৌত অবকাঠামো সুবিধাসমূহ বিবেচনা করে বিইউ’র স্থাপত্য বিভাগকে এ স্বীকৃতি প্রদান করা হয়। এ স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশ ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের গ্র্যাজুয়েটরা পেশাদার অঙ্গনে স্থানীয় ও বৈশি^ক স্বীকৃতি পাবেন।

এই অসাধারণ অর্জনকে স্মরনীয় করে রাখতে স্থাপত্য বিভাগের সভাকক্ষে আজ এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ ইউনিভার্সিটির  ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব:), ডেপুটি রেজিস্ট্রার (পিআর) সোহেল আহসান নিপু, বিভাগের সভাপতি স্থপতি সিফাত সুলতানা সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, স্থপতিদের অবশ্যই তাদের পেশাগত জীবনে মান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে, যাতে তারা স্থানীয় ও বৈশ্বিকভাবে মানানসই হতে পারে। তিনি বলেন, যতগুলো বিশ্ববিদ্যালয় আইএবি কর্তৃক স্বীকৃতি পেয়েছে বিইউ তার মধ্যে একটি।

রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব:) বলেন, প্রথম থেকেই বাংলাদেশ ইউনিভার্সিটি শিক্ষার গুনগত মান বজায় রাখতে জোর দিচ্ছে এবং চেষ্টা করছে। আজকের এ স্বীকৃতি সম্পূর্ন তারই প্রতিফলন। তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত অন্যান্য বিভাগের স্বীকৃতি অর্জনের জন্য কাজ করবে।

এদিকে আইএবি কর্তৃক স্বীকৃতি পাওয়ায় বিভাগের ছাত্রশিক্ষক, কর্মকতা ও কর্মচারিদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটির  বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার এবং বিভাগের উপদেষ্টা স্থপতি ইকবাল হাবিব। বিজ্ঞপ্তি

Sunny / Sunny

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হেমায়েত জাহানকে ইউট্যাবের শুভেচ্ছা

ইবি'র শিক্ষক মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন

নিষিদ্ধ ছাএলীগের হামলায় আহত ডিআইইউ ছাত্র নেতা

কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী