ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নওফেলের মনোনয়ন বাতিল চেয়ে সানজীদ রশীদ চৌধুরীর আপিল


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৯-১২-২০২৩ বিকাল ৭:৪০

হলফ নামায় মিথ্যা তথ্যের অভিযোগে মহিবুল হাসান চৌধুরী নওফেলের মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছেন, জাতীয় পার্টির মেনোনীত প্রর্থী সানজিদ রশীদ চৌধুরী। অভিযোগে তিনি বলেন, মহিবুল হাসান চৌধুরী হলফনামা ও মনোনয়ন পত্রে মাতার নাম হাসিনা মহিউদ্দিন উল্লেখ করলেও বাস্তবে তাঁর জন্মদাত্রী মাতা হলেন মরহুমা শাহেদা আক্তার ওরফে শাহো মহিউদ্দিন।

প্রার্থীর জন্ম তারিখ ২৬ জুলাই ১৯৮৩ উল্লেখ আছে। প্রার্থীর পিতা মরহুম এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরী। ১৯৮২ সালের মার্চে শাহেদা আক্তারকে বিয়ে করেন তিনি। সামাজিক ভাবে, শাহেদা মহিউদ্দিন নামে পরিচিত। চট্টগ্রামের স্বনামধন্য সেই গ্লাসিড স্কুলের শিক্ষিকার ঘরে ১৯৮৩ সালের ২৬শে জুলাই মহিবুল হাসান চৌধুরীর জন্ম। ১৯৮৬ সালের ১৯ অক্টোবর শাহেদা মহিউদ্দিন মৃত্যুবরণ করেন। এ বিষয়ে পাঁচলাইশ থানায় মামলাও হয়। সে দুর্ঘটনায় গৃহকর্মী বানুও মৃত্যুবরণ করেন। পক্ষান্তরে, হাসিনা মহিউদ্দিনের সহিত ১৯৭৩ সালের নভেম্বর মাসে রাউজান গহিরা নিবাসী জনাব এ, কে, এম, আবু বক্কর চৌধুরীর বিয়ে হয়, ১৯৮৫ সালের মে মাসে হাসিনা মহিউদ্দিন নিজ উদ্দ্যোগে তাঁর স্বামী এ, কে, এম, আবু বক, চৌধুরীকে তালাক দেন। ১৯৮৭ সালের ফেব্রুয়ারীতে মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর সাথে হাসিনা মুহিউদ্দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তখন প্রার্থী মহিবুল হাসান চৌধুরীর বয়স প্রায় ৪ বছর। মহিবুল হাসান চৌধুরী হলফনামা ও মনোনয়ন পত্র মাতার নাম হাসিনা মহিউদ্দিন উল্লেখ করলেও বাস্তবে তাঁর জন্মদাত্রী মাতা হলেন মরহুমা শাহেদা আক্তার ওরক্তে শাহো মহিউদ্দিন। বাংলাদেশের সংবিধান, জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০১০, বাংলাদেশ উত্তরাধিকার আইন, প্রতিটি স্থানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে, ‘মা’ অর্থ গর্ভধারীনি। এতে দুধ মা/ পালক মা / পিতার দ্বিতীয় স্ত্রীর কোন স্থান নেই।

আপীল আবেদনের সাথে সংযুক্তি সকল দলিলাদির দ্বারা প্রতিয়মান হয় যে, মহিবুল হাসান চৌধুরীর জন্মদাত্রী মাতা মরহুমা শাহেদা মহিউদ্দিন এবং জনাবা হাসিনা মহিউদ্দিন তাঁর পিতা মরহুম এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী, গর্ভধারীনী নন। এছাড়াও মহিবুল হাসান চৌধুরীর এন. আইডি- হলফনামা-এবং জাতীয় সংসদের সাংসদদের ডাইরীতে বর্তমান ও স্থায়ী ঠিকানায় গড়মিল পরিলক্ষিত। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (২০২৩ পর্যন্ত সংশোধিত), বাংলাদেশ সংবিধানের ৬৬ অনুচ্ছেদ, জাতীয় পরিচয় নিবন্ধন আইন পর্যালোচনা করে, মিথ্যা ও অসত্য তথ্য প্রদানের কারণে মহিবুল হাসান চৌধুরীর প্রার্থীতা বাতিল ও মনোনয়ন অবৈধ ঘোষণা করার অনুরোধ জানানো হয়।

এমএসএম / এমএসএম

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের