ইউজিসি এপিএ র্যাংকিংয়ে অবস্থান ধরে রাখতে সকলকে কাজ করার আহবান উপাচার্যের
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে শুদ্ধাচার কমিটি আয়োজিত 'শুদ্ধাচার সংক্রান্ত কর্মপরিকল্পনার বিষয়ে অংশীজনের অংশগ্রহণে অবহিতকরণ সভা-২০২৩' অনুষ্ঠিত হয়েছে। শুদ্ধাচার সংক্রান্ত কর্ম পরিকল্পনার বিষয়ে অংশীজনের অংশগ্রহণে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। শুদ্ধাচার কমিটি আয়োজিত সভাটি বাস্তাবায়ন করে আইকিউএসি।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রণীত বার্ষিক কর্মপরিকল্পনা (এপিএ) র্যাংকিংয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান ধরে রেখে সেটিকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যার যার দায়িত্ব থেকে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। তিনি বলেছেন, অন্যরা আমাদের প্রতিযোগী হয়ে উঠছে। তাই ইউজিসি র্যাংকিংয়ে আমাদেরকে আমাদের অবস্থান ধরে রাখতে হবে। এখান থেকে নামার কোন সুযোগ নাই।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. সাহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সেমিনারে সূচনা বক্তব্য ও সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (অডিট) রাধেশ্যাম। এসময় আইউকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
থামছেই না নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণশ্রমিকদের প্রাণহানি
দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশনের ব্যবস্থা করা হবে: ইউজিসি চেয়ারম্যান
শেরপুরে জুলাই শহীদ দিবস পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে কুবিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
২০ বছরেও নিজস্ব অডিটোরিয়াম পায়নি কুবি
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে পাবিপ্রবি ছাত্রদলের স্মরণসভা অনুষ্ঠিত
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান গকসুর
গবির ফার্মেসি বিভাগের ৫১তম ব্যাচের নবীন বরন অনুষ্ঠিত
মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী
গ্রেটার ফরিদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সুদীপ্ত ও জয়
দুই বছরেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হয়নি জুলাই স্মৃতিস্তম্ভ
মেস ভাড়ার নামে প্রতারণা, টার্গেট নোবিপ্রবির নবীন শিক্ষার্থীরা
Link Copied