ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে উচ্চ শব্দে গান বাজনা, বিঘ্নিত পড়াশুনার পরিবেশ


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১১-১২-২০২৩ দুপুর ৪:৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভিন্ন বিভাগ, সামাজিক সংগঠন, ক্লাব ও বন্ধু সার্কেলদের কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চশব্দে বক্সে গান বাজানো ও ক্রিকেট ধারাভাষ্য এখন একটি দৈনন্দিন বিষয়ে পরিণত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের পড়াশোনাসহ নানা ধরণের সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের৷ 

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থানরত শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী শামীম আহসান বলেন,বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত বিভিন্ন বিভাগ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলোর সাংস্কৃতিক অনুষ্ঠান কখনোই উচ্চ মাত্রার শব্দ দূষণের প্রতি গুরুত্ব দিচ্ছে না। আমাদের ছোটো ক্যাম্পাস হওয়ায় আবাসিক হল গুলো কেন্দ্রীয় মাঠের কাছাকাছি।অনেকের পরদিন সেমিস্টার ফাইনাল, মিডটার্ম সহ বিভিন্ন পরীক্ষা ও ভাইভা থাকে, তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটে চলেছে। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে নামাজের সময়েও গান বাজনা চলে৷ বিশ্ববিদ্যালয়ের আশে পাশে আবাসিক এলাকা রয়েছে সার্বিক বিবেচনায় এগুলোর লাগাম টানা উচিৎ৷

নামপ্রকাশ না করার শর্তে আরেক আবাসিক শিক্ষার্থী জানান, আজ (সোমবার) আমার সেমিষ্টার ফাইনাল পরীক্ষা কিন্তু গতকাল রাতে মাঠে যে পরিমাণ উচ্চশব্দে গান ও ক্রিকেট ধারাভাষ্য দিয়েছে তাতে পড়াশুনা সহ আমি ভালোভাবে ঘুমাতেও পারিনি৷ ডিসেম্বর মাস যেখানে প্রতিটি ডিপার্টমেন্টে পরীক্ষা চলে সেখানে রাত ২টা ৩টা পর্যন্ত এসব প্রোগ্রাম চলে৷  এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না৷ কর্তৃপক্ষের কাছে আবেদন বিষয়টির একটি সুষ্ঠু সমাধান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া৷ 

এ বিষয়ে প্রক্টর ড.মো. খোরশেদ আলম বলেন, ক্যাম্পাসে অবস্থান করে রাত ১০টার পর গান বাজনা বন্ধ করতে শীঘ্রই আমরা নোটিশ দিয়ে সকল বিভাগকে জানিয়ে দিব৷ 

এমএসএম / এমএসএম

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা