নজরুল বিশ্ববিদ্যালয়ে ইইই ক্লাবের নতুন নেতৃত্বে আল-আমিন ও শামীম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ইইই ক্লাবের আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আল আমিন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে একই সেশনের মোঃ শামীম আহম্মেদ। এছাড়াও মোঃ মাইনুল ইসলাম সহ-সভাপতি এবং মোঃ তানবীর হোসেন খন্দকার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করবে। কোষাধ্যক্ষ হিসাবে ক্লাবের আর্থিক ব্যবস্থাপনার দায়িত্ব মোঃ রেজুয়ান উল করিম রাব্বি এবং তাহিয়া আফসিয়া সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবে।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত হতে এবং প্রায়োগিক অভিজ্ঞতা অর্জনে ইইই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে রয়েছে বিভিন্ন বিজ্ঞানধর্মী প্রতিযোগিতা আয়োজন, ক্লাবের সদস্যদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যাবতীয় সহায়তা প্রদান, বছরব্যাপী উচ্চশিক্ষা, গবেষণাসহ ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর সভা সেমিনার আয়োজন ইত্যাদি। এই উদ্যোগগুলির মাধ্যমে, ইইই ক্লাব তার সদস্যদের প্রতিনিয়তই আরো সমৃদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied