চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে-পবিপ্রবি উপাচার্য
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্ট্রার-১ এ বিভিন্ন অনুষদে ভর্তিকৃত নবীন ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১২ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর আবুল বাশার খান এর সভাপতিত্বে, রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।

প্রধান অতিথি’র বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়তে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষকবৃন্দ, শাখা প্রধানগণ এবং ভর্তিকৃত নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু