পবিপ্রবিতে শুদ্ধাচার বাস্তবায়নে সভা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) শুদ্ধাচার বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর (বুধবার) সকাল ১০ টা হতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আইকিউএসি এর সম্মেলন কক্ষে শুদ্ধাচার বাস্তবায়নে অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক- শিক্ষার্থী কর্মকর্তা- কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। সভায় বক্তারা সমসাময়িক সমস্যা এবং তা সমাধান নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী বলেন," শুদ্ধাচার প্রতিষ্ঠা করতে হলে দুটি জিনিস প্রয়োজন একটা সুশাসন আর নৈতিকতা। এর পাশাপাশি দরকার স্বদেশপ্রেম, প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ ।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন," মুখস্থ নির্ভর পড়ালেখা দিয়ে কোন জাতি উন্নতির চূড়ায় উঠতে পারে নাই। বর্তমান শিক্ষা কারিকুলাম আমাদের মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে মুক্ত করবে। দুর্নীতি হচ্ছে দুই ধরনের কাজের আর অর্থনৈতিক। দুর্নীতি দিয়ে কখনই শ্রদ্ধাচার সম্ভব নয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে শুদ্ধাচার প্রয়োজন, প্রয়োজন দুর্নীতিমুক্ত মানুষ।
এমএসএম / এমএসএম
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
Link Copied