ডেল্টা ঠেকাতে ৮৩ শতাংশ কার্যকর স্পুটনিক-৫
রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত কোভিড টিকা স্পুটনিক-৫ করোনার অতিসংক্রামক ধরন ডেল্টার সংক্রমণ ঠেকাতে ৮৩ শতাংশ কার্যকর। বুধবার এই তথ্য জানিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। খবর রয়টার্সের।
গত জুনে টিকাটির উদ্ভাবক গামালিয়া ইনস্টিটিউট জানিয়েছিল করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ঠেকাতে তাদের টিকা প্রায় ৯০ শতাংশ কার্যকর। এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্যে জানা গেল ডেল্টা ঠেকাতে টিকাটির কার্যকারিতা ৮৩ শতাংশ।
স্পুটনিকের উদ্ভাবক প্রতিষ্ঠানটি এমন এক সময়ে এমন দাবি করেছিল যখন গোটা বিশ্বজুড়ে ডেল্টার প্রকোপ ছড়িয়ে পড়েছে। নতুন ঢেউ দেখা দেয় দেশে দেশে। আর ধনী দেশগুলোতে টিকা সহজলভ্য হওয়া সত্যেও অনেকে টিকা নিতে অনীহা জানাচ্ছিলেন।
গামালিয়া ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গিনটসবার্গ বুধবার রাশিয়ার দৈনিক ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিশ্বজুড়ে এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসের যত ধরন শনাক্ত হয়েছে সব ধরনের ক্ষেত্রে স্পুটনিক-৫ কার্যকর ও নিরাপদ।
বিশ্বের ৬০টি দেশে অনুমোদন পেয়েছে স্পুতনিক–৫। তবে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) এবং যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন (এফডিএ) টিকাটির অনুমোদন দেয়নি।
জামান / জামান
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক