সরকারি বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩৯ তালেবানকে হত্যা
আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় সরকারি বাহিনীর অভিযানে বিদ্রোহীগোষ্ঠী তালেবানের ৪৩৯ জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া অভিযানে আরও কমপক্ষে ৭৭ তালেবান সদস্য আহত হয়েছেন বলে বুধবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের নানগরহার, লাঘমান, লোগার, পাকতিয়া, উরুজগান, জাবুল, ঘোর, ফারাহ, বালখ, হেলমান্দ কাপিসা এবং বাঘলান প্রদেশে আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর (এএনডিএসএফ) অভিযানে ৪৩৯ তালেবান সন্ত্রাসী নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন।
কান্দাহার প্রদেশে পৃথক বিমান হামলায় তালেবানের আরও ২৫ সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর এক টুইটে বলা হয়েছে, গতকাল কান্দাহারে আফগান বিমান বাহিনীর হামলায় তালেবানের ২৫ সন্ত্রাসী নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
একের পর এক প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে যাওয়ার পর বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের মাজার-ই-শরিফ পরিদর্শনে গেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। মাজার-ই-শরিফে তালেবানের সঙ্গে আফগান নিরাপত্তাবাহিনীর তুমুল লড়াই চলছে। মঙ্গলবার মাজার-ই-শরিফে নিযুক্ত ভারতীয় কনস্যুলেট সেখানে অবস্থানরত নিজ নাগরিকদের বিশেষ বিমানে দেশে ফেরানোর ব্যবস্থা করে।
গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের অন্তত ৯টি প্রাদেশিক রাজধানী তালেবান দখল করে নিয়েছে বলে খবর দিয়েছে আলজাজিরা।তালেবানের দখলে যাওয়া প্রাদেশিক রাজধানীগুলো হলো ফাইজাবাদ, ফারাহ, পুল-ই-খুমরি, সার-ই-পুল, শেবারঘান, আইবাক, কুন্দুজ, তালুকান এবং জারাঞ্জ। সর্বশেষ বুধবার উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরির দখল নেয় তালেবান। এর মাধ্যমে আফগানিস্তানের মোট ৩৪টি প্রদেশের মধ্যে এক-চতুর্থাংশের দখল তালেবানের হাতে চলে গেছে।
জামান / জামান
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক