ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুয়াকাটায় পবিপ্রবি রোভারের পরিচ্ছন্নতা অভিযান


আনিসুর রহমান, পবিপ্রবি  photo আনিসুর রহমান, পবিপ্রবি
প্রকাশিত: ১৫-১২-২০২৩ দুপুর ৩:৩৭
“সমুদ্রকে পরিষ্কার রাখি, দূষণমুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়েছে। 
 
শুক্রবার (১৫ ডিসেম্বর) পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বীচ ক্লিনিং কর্মসূচি, র‍্যালি ও আলোচনা সভা এক উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়। 
 
আয়োজনের শুরুতে সকাল ১০টায় সচেতনতামূলক র‍্যালিটি কুয়াকাটা পৌরসভা থেকে বের হয়ে সমুদ্র সৈকতের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মুহাম্মদ আবু হানিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, পটুয়াখালী জেলা রোভারের এল.টি কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ, পটুয়াখালী জেলা রোভারের এ.এল.টি সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী জেলার ডেপুটি ডিরেক্টর শাকিলা ইয়াসমিন, পবিপ্রবি ফিসারিজ বিভাগের অধ্যাপক সাজেদুল ইসলাম, পটুয়াখালী জেলা রোভারের ট্রেজারার মাহবুব আলম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
 
সভা শেষে অতিথিবৃন্দ পবিপ্রবি রোভার স্কাউটের সদস্যবৃন্দদের সাথে নিয়ে সমুদ্র সৈকত ও তার আশেপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালান।  
 
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, সমুদ্র আমাদের জাতীয় সম্পদ, যা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার, আমার ও সকলের।

এমএসএম / এমএসএম

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি