জাতীয় শোক দিবসে কুবির কর্মসূচি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ভাবগাম্ভীর্যের সাথে পালনের জন্য বেশকিছু কর্মসূচি ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। বুধবার (১১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কর্মসূচি সম্পর্কে অবগত করা হয়।
বিজ্ঞপ্তি মতে, সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল সাড়ে ১০টায় কালোব্যাজ ধারণ করে পৌনে ১১টায় স্বাস্থ্যবিধি মেনে শোক র্যালি শুরু হবে। এরপর বেলা ১১টায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুধুমাত্র একটি পুষ্পস্তবক অর্পণ করা হবে। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। সর্বশেষ কার্যক্রম হিসেবে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম ও দোয়া করা হবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে একটি ভার্চুয়াল সভার পরিকল্পনাও রয়েছে প্রশাসনের। সভার সময় ও ভার্চুয়াল লিঙ্ক পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞতিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ৬টি বাস শহর থেকে (কান্দিরপাড়) বিশ্ববিদ্যালয় অভিমুখে আসবে এবং অনুষ্ঠান শেষে ফেরত যাবে।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন
বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ
ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম
এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে