ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শীতকালীন ছুটিতে বন্ধ থাকবে নজরুল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৮-১২-২০২৩ দুপুর ১:২৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শীতকালীন অবকাশ ও যীশু খ্রীস্টের জন্মদিবস (বড়দিন) উপলক্ষে আজ (১৮ ডিসেম্বর) সোমবার থেকে ছুটি শুরু হয়েছে। এ উপলক্ষে মোট ১৪ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং ৮ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম। এদিকে শীতকালীন অবকাশ ও যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে আগামী ২২/১২/২০২৩ ইং তারিখ হতে ৩১/১২/২০২৩ ইং তারিখ পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ।
 
হল প্রশাসনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল , পরিচালক , ছাত্রপরামর্শ ও নির্দেশনা এবং প্রক্টরের সমন্বয়ে এ বছরের গত ১২ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত ১৬ তম সাধারণ সভার সিদ্ধান্ত-০২ মোতাবেক এবং বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অগ্নি-বিনা হল, দোলন-চাঁপা হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলসমূহ আগামী ২২ডিসেম্বর তারিখ রোজ শুক্রবার বিকাল ৫:০০ টা হতে ৩১ডিসেম্বর তারিখ রোজ রবিবার সকাল ৫:৫৯ টা পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে। আগামী ৩১ডিসেম্বর তারিখ রোজ রবিবার সকাল ৬:০০ টায় যথারীতি হলসমূহ খুলে দেওয়া হবে।
 
প্রসঙ্গত, হলে অবস্থানরত শিক্ষার্থীদেরকে ২২ডিসেম্বর তারিখ রোজ শুক্রবার বিকাল ৫:০০ টার মধ্যে হলসমূহ ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী