ডিপিএস এসটিএস মেরিট স্কলারশিপ টেস্টের নিবন্ধন শুরু
শিক্ষার্থীদের জন্য ডিপিএস এসটিএস মেরিট স্কলারশিপ টেস্টের নিবন্ধন শুরু হয়েছে। আগামী সেশনে (২০২৪-২০২৫) গ্রেড ৯ এবং ১১ এর শিক্ষার্থীদের জন্য এই বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের দেশের শীর্ষস্থানীয় ইংরেজি মাধ্যম স্কুল ডিপিএস এসটিএস স্কুল ঢাকায় শিক্ষা গ্রহণের সুযোগ তৈরিতে ২০২১ সালে এই স্কলারশিপ প্রোগ্রাম চালু করে।
দেশ কিংবা দেশের বাইরে বর্তমানে যেকোন স্কুলে যেকোন কারিকুলামে (কেমব্রিজ/ আইবি/ জাতীয় শিক্ষাক্রম/ এডএক্সেল, প্রভৃতি) অধ্যয়নরত গ্রেড ৮ ও ১০ (বর্তমান সেশন) এর শিক্ষার্থীরা এ স্কলারশিপ প্রোগ্রামে নিবন্ধন করতে পারবেন। এ বৃত্তি প্রোগ্রামের ডিসেম্বর সাইকেল চালু থাকবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। আগামী ২০ জানুয়ারি উত্তরার ডিপিএস এসটিএস স্কুল ক্যাম্পাসে এ বৃত্তি প্রোগ্রামের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীরা https://forms.gle/R5UfWZfEpUFCTSYUA - এ লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থী যারা এ বৃত্তি পরীক্ষায় সর্বনিম্ন ৮০ শতাংশ নম্বর পাবেন (লিখিত ও মৌখিক উভয় মূল্যায়ন পরীক্ষায়), তারা স্কলারশিপ পাওয়ার সংক্ষিপ্ত তালিকায় থাকবেন । চূড়ান্ত পর্যায়ে স্কলারশিপের জন্য মনোনীত শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় স্কোরের ভিত্তিতে টিউশন ফি’তে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে। স্কলারশিপ পরীক্ষার কারিকুলাম ও অন্যান্য তথ্য জানা যাবে https://dpsstsdhaka.org/stsmeritscholarship/ - এ লিঙ্কের মাধ্যমে।
নবম গ্রেডে বৃত্তির জন্য ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলী ও যৌক্তিক ব্যাখ্যা বা লজিক্যাল রিজনিং সহ বিভিন্ন বিষয়ের ওপর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে; অন্যদিকে, একাদশ গ্রেডে বৃত্তির জন্য পরীক্ষার্থীরা পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, অ্যাকাউন্টিং ও অর্থনীতি থেকে যেকোন বিষয় নির্বাচন করতে পারবেন। মূল্যায়ন পরীক্ষার লিখিত অংশে নেগেটিভ মার্কিং থাকবে।
এ বৃত্তির বিষয়ে ডিপিএস এসটিএস স্কুল ঢাকার অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস বলেন, “অন্তর্ভুক্তির ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির নিদর্শন হিসেবে এ বৃত্তি কর্মসূচি চালু করেছে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা। যেসব শিক্ষার্থী ডিপিএস -এ অ্যাকাডেমিক সাফল্য অর্জন করতে চায়, সেসব মেধাবী শিক্ষার্থীদের সাফল্য অর্জনের ক্ষেত্রে আমরা সুযোগ তৈরি করতে চাই।”
উল্লেখ্য, গত সেশনে প্রায় ২০০ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেন। এ স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত দুজন শিক্ষার্থীকে টিউশন ফি’র ওপরে ৫০ শতাংশ বৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন
পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ
পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত