ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বিইউবিটি‘তে বাংলাদেশ বাণিজ্য শিক্ষা সমিতির বৃত্তি প্রদান  


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৯-১২-২০২৩ দুপুর ২:৫৯

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিইউবিটি’র বাণিজ্য বিভাগের দরিদ্র শিক্ষার্থীদের জন্য “বাংলাদেশ বাণিজ্য শিক্ষা সমিতি” দুই লক্ষ এক হাজার টাকার বৃত্তির তহবিল প্রদান করে। এই তহবিল হতে প্রাপ্ত মুনাফা বিইউবিটি’তে অধ্যয়নরত বাণিজ্য শিক্ষার অতি দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বছরে একবার বৃত্তি হিসেবে বণ্টন করা হবে।

বিইউবিটি’তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউবিটি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফৈয়াজ খান, বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মোঃ আবু সালেহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী নূর সহ বিইউবিটি’র উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি প্রফেসর লতিফুর রহমান, সহ-সভাপতি ও বিইউবিটি ট্রাস্টের সদস্য প্রফেসর মিয়া লুৎফর রহমান, মহাসচিব ও বিইউবিটি ট্রাস্টের সদস্য প্রফেসর মোঃ এনায়েত হোসেন মিয়া এবং প্রফেসর মো: মহিউদ্দিন।

উপাচার্য বাংলাদেশ বাণিজ্য শিক্ষা সমিত‘র এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রসংসা করেন এবং বাণিজ্য শিক্ষা প্রসারে সমিতির এই বৃত্তি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের একটি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে মনে করেন। বিজ্ঞপ্তি

Sunny / Sunny

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা