করোনাকালীন সেশনজট কমাতে শীতকালীন ছুটি কমাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
মহামারী করোনাভাইরাসের প্রকোপে দেশজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে বেড়েছে সেশনজট। একইসাথে প্রায় ১ বছরের সেশনজট এর কবলে পড়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সেশনজট কমাতে তাই শীতকালীন ছুটি কমিয়ে দিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত শীতকালীন ছুটি থাকার কথা থাকলেও সে ছুটি কমিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে বিশ্ববিদ্যালয়। ফলে প্রায় ১ সপ্তাহ অতিরিক্ত শ্রেণী কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে গতকাল ২০ ডিসেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক মতবিনিময় সভায় সেশনজট কমাতে এই সিদ্ধান্ত নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম। তিনি বলেন,
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে এবার শীতকালীন ছুটি চারদিন কমানো হচ্ছে।
এসময় তিনি আরও বলেন, গত দেড় দশকে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, পররাষ্ট্র, ও আর্থ-সামাজিক ক্ষেত্রে এবং অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী অবদান রাখেন। এজন্য তাঁরপ্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
প্রসঙ্গত, করোনায় শিক্ষার্থীদের সেশনজট কমাতে এর আগে ও শীতকালীন ছুটি বাতিল করে শ্রেণী কার্যক্রম চালু রেখেছিল বিশ্ববিদ্যালয়টি। এছাড়াও সেশনজট কমাতে অন্যান্য উদ্যোগের ফলে প্রায় সব বিভাগে সেশনজট ক্রমান্বয়ে কমছে। তন্মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৫ টি বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে সঙ্গীত বিভাগ। বিগত আগস্টেই ২০২২ সালে অনুষ্ঠিতব্য বেশিরভাগ পরীক্ষা সম্পন্ন করেছিল বিভাগটি।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা