ববির নতুন প্রক্টর ড. মো. আব্দুল কাইউম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রক্টরের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল কাইউম।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আদেশে বলা হয় সংশ্লিষ্ট শিক্ষক বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি একাধিক দায়িত্ব পালন করেন, সেক্ষেত্রে বিধি মোতাবেক একটি ভাতা ও সুবিধাদি পাবেন। এ আদেশ যোগ দানের তারিখ থেকে কার্যকর হবে।
ড. মো. আব্দুল কাইউম এর আগে একাধারে দায়িত্ব পালন করছেন যুগ্ম মহাসচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সভাপতি, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, সদস্য, নীল দল বরিশাল বিশ্ববিদ্যালয়, বিভাগীয় ছাত্র উপদেষ্টা, সদস্য, বিভাগীয় পরিকল্পনা ও উন্নয়ন কমিটি৷
নবনিযুক্ত প্রক্টর ড. মো. আব্দুল কাইউম বলেন, শিক্ষার্থীদের যেকোন সমস্যা সমাধানে আমি সবসময় পাশে থেকে কাজ করে যাব৷ এটা আমার অঙ্গীকার৷
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য