ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফির


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ২২-১২-২০২৩ দুপুর ১:২৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান রাফির। শুক্রবার(২২ ডিসেম্বর) মাঝরাতে কুমিল্লার ময়নামতি এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার৷

রাকিব হাসান রাফি মার্কেটিং বিভাগ থেকে স্নাতক পাশকরে বর্তমানে রবি আজিয়াটা লিমিটেড এর টেরটরি অফিসার পদে কর্মরত ছিলেন৷ তিনি এর আগে কীর্তনখোলা ফিল্ম সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেছেন৷ রাফি গ্রামের বাড়ি বাগেরহাটের মনিগজ্ঞ গ্রামে৷ সেখানেই তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে৷

এদিকে রাফির এমন মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷ ভিন্ন ভিন্ন শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড.বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড.আব্দুল কাইউম, ব্যবসায় অনুষদের ডিন ড.আব্দুল্লাহ আল মাসুদ মরহুম শিক্ষাথী রাকিব হাসান রাফির রুহের মাগফেরাত কামনা করেন। তারা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসাথে সড়ক দুর্ঘটনায় আহত অন্য এক শিক্ষার্থীর সুস্থতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?