ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ভোক্তা ও কৃষকের স্বার্থরক্ষায় চাল আমদানির সিদ্ধান্ত : খাদ্যমন্ত্রী


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ১২-৮-২০২১ দুপুর ৪:৫

ভোক্তা ও কৃষকের স্বার্থরক্ষায় সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (১২ ‍আগস্ট) বগুড়ার আদমদীঘি উপজেলায় শান্তাহার সেন্ট্রাল স্টোরেজ ডিপো (সিএসডি) পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই মুহূর্তে সরকারের চালের মজুদ ১৭ লাখ মেট্রিক টন। চলমান বোরো সংগ্রহ অভিযানে ইতোমধ্যে সাড়ে ৮ লাখ টন চাল সংগ্রহ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চাল সংগ্রহের সময় আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এর‍মধ্যে‍ই শতভাগ চাল সংগ্রহ হয়ে যাবে। এ সময় খাদ্যগুদামে মানসম্মত চাল সংগ্রহের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, চালের মানের সাথে আপস করা যাবে না।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার আগে দেশে বেসরকারিভাবে চাল আমদানি হতো শূন্য শতাংশ করারোপে এবং যে কেউ আমদানি করতে পারত। ফলে বাজারে আমদানিকৃত চালের সরবরাহ বেশি ছিল। ফলে দামও কমে গিয়েছিল। এটার ফলে কৃষক কমদামে ধান বিক্রি করতে বাধ্য হয়েছিলো। প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে ধান চাষে আগ্রহ হারিয়ে অন্য ফসলের চাষ শুরু করে।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করতে এবং আমদানি নিরুৎসাহিত করতে চাল আমদানিতে ৬২.৫ শতাংশ  কর আরোপ করা হয়েছিলো। মূল উদ্দেশ্য ছিলো কৃষককে ধান চাষে আবারো আগ্রহী করে তোলা এবং স্থানীয় সংগ্রহের মাধ্যমে খাদ্য মজুত বৃদ্ধি করা। বর্তমান সরকার এখন কৃষকের কাছ থেকে যৌক্তিক দামে ধান সংগ্রহ করায় কৃষক উপকৃত হচ্ছে।

সাধন চন্দ্র মজুমদার অপর এক প্রশ্নের জবাবে বলেন, দেশে খাদ্য উৎপাদন যেমন বেড়েছে, ভোক্তাও তেমন বেড়েছে। চালের এখন হিউম্যান ও নন-হিউম্যান ব্যবহার হচ্ছে। মোটা চালের বেশিরভাগ নন-হিউম্যান খাতে ব্যবহার হয়, যা সাধারণত হিসাব করা হয় না। এছাড়াও প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিপুলসংখ্যক প্রবাস ফেরত এবং ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য খাদ্যের সংস্থান করতে হচ্ছে। ফলে চালের বাজারে চাপ বাড়ছে।

তিনি আরো বলেন, চালের বাজার স্থিতিশীল করতে পদক্ষেপ নেয়া হচ্ছে। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বেসরকারিভাবে চাল আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। শীঘ্রই এর সুফল দৃশ্যমান হবে।

এর আগে খাদ্যমন্ত্রী স্থানীয় মিল মালিক, শ্রমিক ও খাদ্য অধিদপ্তেরর কর্মকর্তা কর্মচারীদের সাথে খাদ্য সংগ্রহ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (রাজশাহী) জিএম ফারুক হোসেন পাটওয়ারী, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবীর, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফ উজ্জামান এবং শান্তাহার সিএসডি মানেজার দুলাল উদ্দিন খান উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ