প্রেম ঘটিত কারণে ববি ছাত্রীর আত্মহত্যা
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্রী বৃষ্টি সরকার। বুধবার ( ১৭জানুয়ারী ) রাতে সহপাঠীরা তার লাশ উদ্ধার করে নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে ধারনা করছে তার সহপাঠীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সহপাঠী বলেন, কয়েকদিন যাবৎ প্রেমিকের সঙ্গে মনোমালিন্য ছিল তার। আজ সন্ধ্যার পরে দীর্ঘক্ষণ তার রুমের দরজা বন্ধ পেয়ে মেসের অন্যরা দরজায় ধাক্কা দিতে থাকে। কিন্তু ভিতর থেকে কোন আওয়াজ না আসায় তারা দরজা ভেঙে ফেলে। এসময় তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম বলেন, খবর পেয়ে ভিসি স্যার সহ আমরা হাসপাতালে আছি। লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর মুকুল জানান, আত্মহত্যার ঘটনা শুনেছি। তাকে কেউ প্ররোচিত করেছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়েছে।পরিবার মামলা দিতে চাইলে গ্রহণ করা হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে৷
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য