আবুধাবিতে প্রবেশের নতুন নিয়মে বিপাকে বাংলাদেশিরা
করোনার সংক্রমণ প্রতিরোধে আবুধাবিতে প্রবেশে নতুন নিয়ম করা হয়েছে। এখন থেকে যাত্রীদের যাত্রার তিন থেকে চার ঘণ্টা আগে পিসিআর নেগেটিভ সনদ নেওয়ার শর্ত যুক্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে এ বিষয়টি জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
সম্প্রতি ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশে যাত্রীদের বিমানে চড়ার চার ঘণ্টা আগে পিসিআর নেগেটিভ সনদ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের কোনো বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা নেই। এই টেস্টের জন্য প্রয়োজনীয় জায়গারও অভাব রয়েছে হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে। ফলে যাত্রার কয়েক ঘণ্টা আগে করোনা টেস্টের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশিরা।
গত ৫ আগস্ট থেকে এয়ারলাইন্সগুলোকে আবার ট্রানজিট যাত্রী পরিবহনের অনুমতি দেয় ইউএই। কিন্তু শুধু দুবাই হয়ে প্রবাসীরা ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ পেলেও আবুধাবি হয়ে ট্রানজিটের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করে।
সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, আবুধাবিতে প্রবেশে যাত্রীদের যাত্রার তিন থেকে চার ঘণ্টা আগের পিসিআর নেগেটিভ সনদ নেওয়ার শর্ত যুক্ত করেছে আবুধাবি কর্তৃপক্ষ। তবে এ শর্ত পূরণ করলেই যে বাংলাদেশিরা সরাসরি আবুধাবি হয়ে ট্রানজিট করতে পারবেন সেই বিষয়টি স্পষ্ট নয়। এ ব্যাপারে এয়ারলাইন্সগুলোকে সুনিদির্ষ্ট তথ্য দিতে বলা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশিদের প্রবেশ বন্ধ রাখায় বিপাকে পড়েছেন ছুটিতে দেশে আসা প্রবাসীকর্মীরা। ভ্রমণ বা ভিজিট ভিসায় সে দেশে গিয়ে চাকরি প্রত্যাশীরাও নিষেধাজ্ঞা প্রত্যাহারের অপেক্ষায় দিন গুনছেন। তবে করোনাকালে গত দেড় বছরে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী ভিজিট ভিসায় দুবাই ও আবুধাবি গেছেন।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন